শিশু ইউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার: শিশুর কিডনি ও মূত্রনালীর নির্ভরযোগ্য চিকিৎসা

শিশু ইউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার কারা?

শিশু ইউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার (পেডিয়াট্রিক ইউরোলজিস্ট) হলেন এমন সার্জন যারা শিশুদের কিডনি, মূত্রনালী এবং যৌনাঙ্গের সমস্যা নির্ণয় ও চিকিৎসা করেন। এই বিশেষজ্ঞরা অণ্ডকোষ না নামা, মূত্রনালীর সংক্রমণ, কিডনিতে পাথর বা অন্যান্য জন্মগত ত্রুটির মতো অবস্থার সমাধান করে থাকেন। 

বড়দের মতো শিশুদেরও মূত্রতন্ত্রে সমস্যা হতে পারে। তবে যেহেতু শিশুদের শরীরিক অবস্থা ও শরীরবৃত্তীয় কাজ গুলো প্রাপ্ত বয়স্ক থেকে আলাদা তাই তাদের ও মূত্র তন্ত্রের রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য আলাদা ইউরোলজি বিশেষজ্ঞ প্রয়োজন। 

শিশু ইউরোলজি বিশেষজ্ঞের কাজ

  • শিশুদের মূত্রনালী ও যৌনাঙ্গের বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসা করেন। 
  • যেমন – মূত্রনালীর সংক্রমণ, কিডনিতে পাথর, অণ্ডকোষ ঠিক জায়গায় না থাকা (undescended testes) ইত্যাদি।

শিশু ইউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার- ডাঃ আব্দুল্লাহ আল মামুন 

ডাঃ আব্দুল্লাহ আল মামুন স্যার, যিনি একজন অভিজ্ঞ শিশু সার্জন, তিনি নবজাতক ও শিশু সার্জারির পাশাপাশি শিশু ইউরোলজিতেও দক্ষ। তিনি শত শত জটিল সার্জারি সফলভাবে সম্পন্ন করেছেন এবং রাজশাহীতে শিশুদের জন্য বিশেষায়িত সার্জারি সেবা দিয়ে থাকেন।

তিনি একজন দক্ষ পেডিয়াট্রিশিয়ান ও পেডিয়াট্রিক সার্জন। তাঁর সেবাসমূহের মধ্যে রয়েছে –

  • পেডিয়াট্রিক সার্জারি
  • নবজাতক সার্জারি
  • শিশু ইউরোলজি
  • পেডিয়াট্রিক কোলোরেক্টাল সার্জারি
  • পেডিয়াট্রিক টিউমার সার্জারি
  • পেডিয়াট্রিক নিউরোসার্জারি
  • পেডিয়াট্রিক ল্যাপারোস্কোপি
  • পেডিয়াট্রিক সিস্টোস্কোপি
  • জন্মগত অস্বাভাবিকতার কসমেটিক সার্জারি

উপরের প্রতিটি ক্ষেত্রে তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা ও অসংখ্য সফল অপারেশনের নজির।

গবেষণা ও অবদান

  • জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে অসংখ্য প্রবন্ধ উপস্থাপন।
  • আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণা প্রবন্ধ প্রকাশ।
  • বাংলাদেশ শিশু সার্জন সমিতি (APSB)-এর সক্রিয় সদস্য।
  • ২০২৫ সালে প্রতিষ্ঠা করেছেন “শিশু সার্জারি কেন্দ্র”, যার লক্ষ্য শিশু সার্জারির অবকাঠামো উন্নয়ন ও সর্বাধুনিক সেবা নিশ্চিত করা।

সাধারণ শিশু ইউরোলজিক্যাল সমস্যা

পেডিয়াট্রিক ইউরোলজি বা শিশু ইউরোলজি হলো শিশু সার্জারির বড় সুপার স্পেশালিটি। যা মূলত শিশুদের কিডনি, মূত্রাশয় ও মূত্রনালীজনিত সমস্যা নির্ণয় ও চিকিৎসা করে। পেডিয়াট্রিক সার্জারি করতে আসা প্রায় ৫০% শিশু সার্জারির রোগী ইউরোলজিক্যাল সমস্যায় ভোগে, যার বেশিরভাগই জন্মগত।

কখন একজন শিশু  ইউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের নিকট যাবেনঃ 

  • শিশুর প্রস্রাবের ধরণ বা স্রোতে পরিবর্তন হলে।
  • প্রস্রাব করতে সমস্যা হলে বা প্রস্রাব করতে না পারলে।
  • প্রস্রাবে রক্ত বা অস্বাভাবিক গন্ধ দেখা দিলে।
  • জন্মের আগে বা পরে কিডনিতে কোনো সমস্যা দেখা গেলে।

সাধারণ জন্মগত ইউরোলজিক্যাল সমস্যাগুলি হল:

  1. হাইপোস্প্যাডিয়াসঃ এটি একটি জন্মগত সমস্যা, যেখানে ছেলেশিশুর লিঙ্গের নিচের অংশে (shaft এর নিচে বা মাথার কাছে) মূত্রনালী খোলা থাকে, লিঙ্গের শীর্ষে নয়।
    এর কারণে প্রস্রাব করার সমস্যা হয়, এবং পরবর্তীতে যৌনজীবনে জটিলতা তৈরি করতে পারে। সার্জারির মাধ্যমে সংশোধন করা হয়। 
  1. এপিস্প্যাডিয়াসঃ জন্মগত সমস্যা, যেখানে ছেলেদের ক্ষেত্রে মূত্রনালীর ছিদ্র (urethral opening) লিঙ্গের উপরের দিকে থাকে, আর মেয়েদের ক্ষেত্রে ইউরেথ্রার ছিদ্র স্বাভাবিক জায়গা থেকে সরে যায়। এর ফলে প্রস্রাব নিয়ন্ত্রণে সমস্যা হয়, অনেকে প্রস্রাব ধরে রাখতে পারে না।
  1. এক্সস্ট্রফি এপিস্প্যাডিয়াস কমপ্লেক্সঃ এটি একটি বিরল ও জটিল জন্মগত সমস্যা। শিশুর জন্মের সময় মূত্রথলি (bladder) শরীরের বাইরে বেরিয়ে আসে এবং ইউরেথ্রার গঠনও অস্বাভাবিক থাকে। এ ধরনের শিশুরা প্রস্রাব ধরে রাখতে পারে না, এবং একাধিক সার্জারি লাগে
  2. পোস্টেরিয়র মূত্রনালী ভালভ (PUV)ঃ ছেলেশিশুদের একটি গুরুতর জন্মগত সমস্যা। ইউরেথ্রার ভেতরে পাতলা পর্দার মতো টিস্যু থাকে, যা প্রস্রাব বের হতে বাঁধা দেয়। এর কারণে মূত্রথলি, কিডনি ফুলে যায় এবং কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে।
  1. ভেসিকোরেটেরিক রিফ্লাক্স (VUR)ঃ এখানে মূত্রথলি থেকে প্রস্রাব উল্টো পথে কিডনির দিকে চলে যায়। এর ফলে বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) হয় এবং কিডনি ক্ষতির ঝুঁকি বাড়ে।
  2. ভেসিকোরেটেরিক জংশন বাধা (VUJO)ঃ ইউরেটার ও মূত্রথলির সংযোগস্থলে (junction) বাঁধা বা সংকোচন দেখা দেয়। ফলে প্রস্রাব সহজে নামতে পারে না → ইউরেটার ফুলে যায়।
  1. ইউরেটেরোসিলঃ ইউরেটার ও মূত্রথলির সংযোগস্থলে (junction) বাঁধা বা সংকোচন দেখা দেয়। ফলে প্রস্রাব সহজে নামতে পারে না, ইউরেটার ফুলে যায়।
  1. একটোপিক মূত্রনালীঃ স্বাভাবিকভাবে ইউরেটারের মুখ মূত্রথলিতে খোলে। কিন্তু একটোপিক ইউরেটারে মুখ খুলে যায় অন্য জায়গায়  যেমন মেয়েদের যোনিতে বা ছেলেদের ইউরেথ্রায়। এর ফলে শিশুর প্রস্রাব ঝরতে থাকে, নিয়ন্ত্রণ করা যায় না।
  1. পেলভিউরেটেরিক জংশন অবস্ট্রাকশন (PUJO)ঃ কিডনির পেলভিস (where urine collects) ও ইউরেটারের সংযোগস্থলে বাঁধা থাকে। প্রস্রাব জমে গিয়ে কিডনি ফুলে যায় (hydronephrosis)।
  1. দ্বৈত কিডনি সিস্টেমঃ একটি কিডনিতে স্বাভাবিকভাবে একটি ইউরেটার থাকার কথা, কিন্তু এখানে দুটি ইউরেটার থাকে। এটি আংশিক বা সম্পূর্ণ ডুপ্লেক্স হতে পারে। অনেক সময় সমস্যা হয় না, তবে একটোপিক ইউরেটার, রিফ্লাক্স বা ইউরেটেরোসিলের মতো জটিলতা তৈরি হতে পারে।
  2. হাইড্রোনফ্রোসিসঃ কিডনিতে প্রস্রাব জমে গিয়ে ফুলে ওঠাকে হাইড্রোনেফ্রোসিস বলে। কারণ হতে পারে: PUJO, VUJO, PUV, পাথর বা অন্য কোনো বাধা। দীর্ঘদিন এই সমস্যায় কিডনি নষ্ট হয়ে যেতে পারে।

ডাঃ আব্দুল্লাহ আল মামুন স্যারের ইউরোলজি সেবা

ডাঃ আব্দুল্লাহ আল মামুন স্যার পরিচালিত Shishu Surgery Center-এ আপনার শিশুর সুস্থতা ও নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচিত। শিশুর শরীর গঠনে ভিন্নতা ও সংবেদনশীলতা বিবেচনায় রেখে এখানে প্রদান করা হয় বিশ্বমানের ইউরোলজিক্যাল সেবা।

নিচে স্যারের শিশু ইউরোলজি এর  কিছু গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবার  তালিকা দেওয়া হলো:

  • হাইপোস্প্যাডিয়াস
  • এপিস্প্যাডিয়াস
  • এক্সস্ট্রফি এপিস্প্যাডিয়াস কমপ্লেক্স
  • পোস্টেরিয়র মূত্রনালী ভালভ (PUV)
  • ভেসিকোরেটেরিক রিফ্লাক্স (VUR)
  • ভেসিকোরেটেরিক জংশন বাধা (VUJO)
  • ইউরেটেরোসিল
  • একটোপিক মূত্রনালী
  • পেলভিউরেটেরিক জংশন অবস্ট্রাকশন (PUJO)
  • দ্বৈত কিডনি সিস্টেম
  • হাইড্রোনেফ্রোসিস

কেন যাবেন ডাঃ আবদুল্লাহ আল মামুনের স্যারের কাছে?

  • নবজাতক, শিশু সার্জারি, অর্থোপেডিক সার্জারি  ও শিশু ইউরোলজিতে উচ্চতর ডিগ্রি (এমএস, এমআরসিএস) অর্জন করেছেন।
  • জটিল ও চ্যালেঞ্জিং শত শত অস্ত্রোপাচার সফলভাবে সম্পন্ন করেছেন।
  • সর্বশেষ বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা প্রদান করেন।
  • শিশুদের জন্য আলাদা চিকিৎসা পদ্ধতি প্রয়োগে অত্যন্ত যত্নবান ও মনোযোগী।
  • অভিভাবক ও রোগীর আস্থা অর্জনই তাঁর মূল লক্ষ্য।
  • বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত থেকে সহজেই সেবা পাওয়া যায়।

চেম্বার

চেম্বার নং ১চেম্বার নং ২
পপুলার ডায়াগস্টিক সেন্টাররুম নং- ৯২২, ৯ম তলা, ভবন-১
হোল্ডিং নং-৬১৭, লক্ষীপুর, রাজশাহীপ্রতিদিন দুপুর ৩টা থেকে রাত্রী ৮টা।মোবাইলঃ 01623-38-1973
শিশু সার্জারী সেন্টার
রাজশাহী জেনারেল হাসপাতাল
ঝাউতলা মোড়, লক্ষীপুর, রাজশাহীমোবাইলঃ 01623-38-1973

শেয়ার করুন:

চেম্বার

পপুলার ডায়াগনস্টিক সেন্টার

রুম নং- ৯২২, ৯ম তলা, ভবন-১
হোল্ডিং নং-৬১৭, লক্ষীপুর, রাজশাহী
প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত্রী ৮টা।

শিশু সার্জারী সেন্টার

রাজশাহী জেনারেল হাসপাতাল
ঝাউতলা মোড়, লক্ষীপুর, রাজশাহী