Sisu bisesoggo Doctor Rajshahi: সেরা শিশু চিকিৎসক ও সেবার বিস্তারিত গাইড
আপনি কি রাজশাহীতে একজন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য শিশু বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? আপনার সন্তানের যেকোনো স্বাস্থ্য সমস্যা বা সার্জারির প্রয়োজন হলে অভিভাবকরা নিশ্চিন্তে দেখা করতে পারেন ডা. আবদুল্লাহ আল মামুন স্যারের সাথে।
ডা. আবদুল্লাহ আল মামুন – সংক্ষিপ্ত পরিচিতি
- শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (শিশু সার্জারি)
- উচ্চতর ডিগ্রি: ইংল্যান্ড থেকে MRCS (পার্ট-বি) সম্পন্ন করেছেন।
- বিশেষ দক্ষতা: নবজাতক সার্জারি, শিশু ইউরোলজি এবং শিশু সার্জারির বিভিন্ন জটিলতা।
- অভিজ্ঞতা: আধুনিক চিকিৎসা ও গবেষণার সমন্বয়ে শত শত জটিল অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন।
- বর্তমান কর্মস্থল: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।
গবেষণা ও প্রমাণভিত্তিক চিকিৎসার প্রতি তাঁর আগ্রহ তাঁকে একজন নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ শিশু সার্জন হিসেবে আলাদা পরিচিতি দিয়েছে
শিশু বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল মামুনের বিশেষ সেবা
তিনি একজন দক্ষ পেডিয়াট্রিশিয়ান ও পেডিয়াট্রিক সার্জন। তাঁর সেবাসমূহের মধ্যে রয়েছে –
- পেডিয়াট্রিক সার্জারি
- নবজাতক সার্জারি
- শিশু ইউরোলজি
- পেডিয়াট্রিক কোলোরেক্টাল সার্জারি
- পেডিয়াট্রিক টিউমার সার্জারি
- পেডিয়াট্রিক নিউরোসার্জারি
- পেডিয়াট্রিক ল্যাপারোস্কোপি
- পেডিয়াট্রিক সিস্টোস্কোপি
- জন্মগত অস্বাভাবিকতার কসমেটিক সার্জারি
উপরের প্রতিটি ক্ষেত্রে তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা ও অসংখ্য সফল অপারেশনের নজির।
গবেষণা ও অবদান
- জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে অসংখ্য প্রবন্ধ উপস্থাপন।
- আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণা প্রবন্ধ প্রকাশ।
- বাংলাদেশ শিশু সার্জন সমিতি (APSB)-এর সক্রিয় সদস্য।
- ২০২৫ সালে প্রতিষ্ঠা করেছেন “শিশু সার্জারি কেন্দ্র”, যার লক্ষ্য শিশু সার্জারির অবকাঠামো উন্নয়ন ও সর্বাধুনিক সেবা নিশ্চিত করা।
শিশু বিশেষজ্ঞ (Sisu bisesoggo Doctor)বলতে কী বোঝায়?
শিশু বিশেষজ্ঞ বা পেডিয়াট্রিশিয়ান হলেন এমন চিকিৎসক, যিনি নবজাতক থেকে কিশোর বয়স পর্যন্ত শিশুদের –
- শারীরিক বৃদ্ধি ও বিকাশ
- পুষ্টি ও টিকা
- জন্মগত সমস্যা
- বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসা
নিয়মিত পর্যবেক্ষণ ও চিকিৎসা সেবা দিয়ে থাকেন।
কেন শিশুর জন্য আলাদা বিশেষজ্ঞ প্রয়োজন?
শিশুদের শারিরিক ও মানসিক অবস্থা প্রাপ্তবয়স্কদের থেকে ভিন্ন হয়ে থাকে। তাই শিশুদের চিকিৎসার জন্য আলাদা দক্ষতা প্রয়োজন। তার কয়েকটি কারণ এখানে উল্লেখ করা যায়ঃ
- শিশুদের শারীরিক গঠন এবং তাদের শরীরে ওষুধের প্রতিক্রিয়া বড়দের থেকে ভিন্ন। একজন শিশু বিশেষজ্ঞ এই ভিন্নতাগুলো বোঝেন এবং সঠিক ডোজ ও চিকিৎসা দিতে পারেন।
- একটি শিশু বিশেষজ্ঞকে শিশুর রোগ, পুষ্টি, এবং শারীরিক বিকাশের জন্য প্রয়োজনীয় বিশেষ জ্ঞান দেওয়া হয়।
- শিশুরা সংবেদনশীল এবং তাদের বিভিন্ন রোগ বা জন্মগত সমস্যা হতে পারে, যার জন্য দ্রুত ও সঠিক চিকিৎসার প্রয়োজন
- শিশুদের সুস্থ বৃদ্ধি ও বিকাশের জন্য নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা একজন শিশু বিশেষজ্ঞ নিশ্চিত করেন।
- জ্বর, ডায়রিয়া, অ্যালার্জি বা জন্মগত যেকোনো সমস্যার জন্য একজন অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন।
কখন শিশু বিশেষজ্ঞের কাছে যেতে হবে?
আপনার শিশুকে নিয়ে কখন একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন তা নির্ভর করে আপনার শিশুর বয়স ও রোগের উপর। একজন সচেতন অভিভাবকের উচিত শিশুর যে কোন রোগের লক্ষণ দেখামাত্র একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। গর্ভাবস্থায় বা শিশু জন্মের পর পর ই একজন বিশেষজ্ঞ নির্বাচন করে রাখা ভালো, তাতে যে কোন সমস্যায় দ্রুত ডাক্তারের কাছে নেওয়া যায় এবং জটিলতা না তৈরি হয়। শিশুর বয়স ও অবস্থা অনুসারে এখানে তা আলোচিত হলোঃ
- গর্ভাবস্থায় ১৮-৩০ সপ্তাহের মধ্যে একজন শিশু বিশেষজ্ঞ নির্বাচন করে রাখা ভালো। শিশুর জন্মের পর পর ই চেক আপ করানো জরুরি।
- জন্মের সময় কম ওজন, অকালে জন্ম নেওয়া বা সিজারিয়ান ডেলিভারির পর বিশেষ যত্নের প্রয়োজন হলে শিশু বিশেষজ্ঞ এর নিকটে পরামর্শ নেওয়া প্রয়োজন।
- নবজাতকের নিয়মিত চেকআপের মাধ্যমে টিকা, পুষ্টি ও বৃদ্ধির সঠিক পথনির্দেশনা নিশ্চিত করার জন্য শিশু বিষজ্ঞের নিকটে যাওয়া উচিত।
- কোন শিশুর শরীরের তাপমাত্রা যদি ১০৩ ফারেন-হাইট হয় তবে শিশু বিশেষজ্ঞ তৎক্ষনাৎ জরুরি।
- জ্বর যদি ৪-৭ দিন স্থায়ী হয় তখন আপনার শিশুর জন্য শিশু বিশেষজ্ঞ দেখানো দরকার।
- জ্বরের সাথে ফুসকুড়ি, ত্বক লালচে, কাশি, বা শ্বাস কষ্ট থাকলে দ্রুত একজন শিশু বিশেষজ্ঞ দেখানো জরুরি।
- চোখ লাল হওয়া, বা পেটে ব্যথার মতো লক্ষণ থাকলে দ্রুত শিশু বিশেষজ্ঞের নিকটে যেতে হবে।
- শিশুর যদি শ্বাস নিতে কষ্ট হয় বা শ্বাস অনিয়মিত হয়, তার শ্বাস-প্রশ্বাস দ্রুত বা অস্বাভাবিক হয়, তাহলেও শিশু বিশেষজ্ঞ দেখাতে বিলম্ব করবেন না।
- অনেক সময় খেলতে গিয়ে শিশু কোন কিছু গিলে ফেলে, বের করতে না পারেন তখন দেরি করা উচিত নয়, অবশ্যই দ্রুত শিশু বিশেষজ্ঞের নিকটে যাওয়া উচিত।
- যদি শিশু অস্বাভাবিক আচরণ করে বা অন্য কোনো লক্ষণ দেখা যায় যা আপনাকে চিন্তিত করে, তবে যেকোনো সময় শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- পেট ব্যথা, ডায়রিয়া বা কোষ্ঠ্য কাঠিন্য হলেও শিশুকে একজন শিশু বিশেষজ্ঞ দেখানো উচিত।
- কিশোরকালীন সময়ে শিশুদের বিভিন্ন হরমোন জনিত সমস্যা দেখা দিতে পারে। তখন তাদের একজন শিশু বিশেষজ্ঞ দেখানো উচিত, যেন ভবিষ্যতে জটিল পরিস্থিতি না হয়।
একজন অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞের প্রয়োজনীয়তা
প্রতেকটি পরিবারে শিশু একটি অমূল্য সম্পদ। একজন শিশুর সুস্থ্য স্বাভাবিকভাবে বেড়ে উঠা অন্যতম একটি জরুরি বিষয়, আর এই শিশুর সঠিক বিকাশ ও নিরোগ স্বাস্থ্যের জন্য নিয়মিত চিকিৎসা এবং পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- শিশুদের অনেক সময় সাধারন জ্বর বা ঠান্ডা লাগা জটিল কোন রোগের কারনে হতে পারে। তাই সব স্ময় সচেতন থাকা এবং একজন শিশু বিশেষজ্ঞ দেখিয়ে নেওয়া উচিত। যেন সঠিক সময় সঠিক রোগ নির্ণয় করা যায়।
- শিশুর জন্মের পর পর হঠাৎ করে অসুস্থ্য হতে পারে, এমতাবস্থায় একজন বিশেষজ্ঞ শিশু ডাক্তার জরুরি।
- শিশুর বয়স, ওজন, উচ্চতা ও বৃদ্ধির ধারা নিয়মিত পর্যবেক্ষণ করে একজন অভিজ্ঞ ডাক্তার দীর্ঘমেয়াদি স্বাস্থ্য পরিকল্পনা তৈরি করতে পারেন।
- শিশুর সঠিক খাদ্যাভ্যাস, ঘুম, মানসিক স্বাস্থ্য ও পড়াশোনার ভারসাম্য বজায় রাখতে অভিজ্ঞ ডাক্তার পরামর্শ দেন। এতে অভিভাবকগণ সচেতন হতে পারেন।
কেন যাবেন ডাঃ আবদুল্লাহ আল মামুনের স্যারের কাছে?
- নবজাতক, শিশু সার্জারি ও শিশু ইউরোলজিতে উচ্চতর ডিগ্রি (এমএস, এমআরসিএস) অর্জন করেছেন।
- জটিল ও চ্যালেঞ্জিং শত শত অস্ত্রোপাচার সফলভাবে সম্পন্ন করেছেন।
- সর্বশেষ বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা প্রদান করেন।
- শিশুদের জন্য আলাদা চিকিৎসা পদ্ধতি প্রয়োগে অত্যন্ত যত্নবান ও মনোযোগী।
- অভিভাবক ও রোগীর আস্থা অর্জনই তাঁর মূল লক্ষ্য।
- বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত থেকে সহজেই সেবা পাওয়া যায়।
চেম্বার
| চেম্বার নং ১ | চেম্বার নং ২ |
| পপুলার ডায়াগস্টিক সেন্টাররুম নং- ৯২২, ৯ম তলা, ভবন-১ হোল্ডিং নং-৬১৭, লক্ষীপুর, রাজশাহীপ্রতিদিন দুপুর ৩টা থেকে রাত্রী ৮টা।মোবাইলঃ 01623-38-1973 | শিশু সার্জারী সেন্টার রাজশাহী জেনারেল হাসপাতাল ঝাউতলা মোড়, লক্ষীপুর, রাজশাহীমোবাইলঃ 01623-38-1973 |

