Umbilical Hernia: শিশুর নাভী ফোলার কারণ ও করণীয়

নাভী (Umbilicus/navel)

মায়ের পেটে থাকার সময় একটা কর্ডের মাধ্যমে মায়ের শরীর থেকে পুষ্টি বাচ্চার শরীরে যায়। জন্মের পর কর্ড কেটে দেয়া হয়, চিহ্নটা রয়ে যায়, যার নাম হয়ে যায় নাভী।

নাভীর উপরের অংশ একা একা পড়ে যায়।একসময়  নাভীতে ছাই, আগুন, তেল সব দেয়া হত।এজন্য নাভীতে ইনফেকশন হত, যেটা খুব ভয়ংকর রূপ নিত।এখন এগুলা কমেছে। 

আরেকটা কমন রোগ আছে, নাভি ফুলে ঊঠে। এটাকে বলা হয় নাভীর হার্নিয়া(Umbilical hernia). মজার ব্যাপার হলো, নাভীর হার্নিয়া বেশির ভাগ ক্ষেত্রে ২  বছরের মধ্যে একা একা ভালো হয়ে যায়। কোনো ঔষধ/পানিপড়া/হোমিওপ্যাথি /কবিরাজী লাগেনা। ২ বছরের মধ্যে ভালো না হলে তখন অপারেশন প্রয়োজন হয়।কিন্তু এই ২ বছরের মধ্যে এরকম কোনো বাচ্চার নাভী যদি হঠাৎ লাল হয়ে যায়/শক্ত হয়ে যায়, তখন দ্রুত অপারেশন লাগতে পারে।

অনেক বাচ্চার নাভি দিয়ে পানি/রক্ত/পায়খানার /প্রস্রাব এর মত আসতে পারে, অনেক দুর্গন্ধ হয়, ভেজা থাকে।

যাই -ই আসুক, কোনোটাই দুরারোগ্য নয়, আলাদা আলাদা চিকিৎসা আছে, কোনোটা ঔষধে ভালো হয়। কোনোটাতে অপারেশন লাগে।

শেয়ার করুন:

চেম্বার

পপুলার ডায়াগনস্টিক সেন্টার

রুম নং- ৯২২, ৯ম তলা, ভবন-১
হোল্ডিং নং-৬১৭, লক্ষীপুর, রাজশাহী
প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত্রী ৮টা।

শিশু সার্জারী সেন্টার

রাজশাহী জেনারেল হাসপাতাল
ঝাউতলা মোড়, লক্ষীপুর, রাজশাহী