শিশু বিশেষজ্ঞ ডাক্তার রাজশাহী মেডিকেল: সঠিক চিকিৎসা ও অভিভাবকদের জন্য ভরসার ঠিকানা

best pediatric surgeon in bangladesh

শিশু বিশেষজ্ঞ ডাক্তার রাজশাহী মেডিকেল 

আপনি কি রাজশাহী মেডিকেল-এ একজন শিশু বিশেষজ্ঞ  খুঁজছেন ? আপনার বা আপনার পরিবারের শিশুর যে কোন সমস্যায় দেখা করতে পারেন ডাঃ আবদুল্লাহ আল মামুন স্যারের সাথে। 

ডাঃ আবদুল্লাহ আল মামুন, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (শিশু সার্জারি) ডিগ্রি অর্জন করেছেন এবং  ইংল্যান্ড থেকে MRCS (পার্ট-বি) সম্পন্ন করেছেন। নবজাতক, শিশু সার্জারি এবং শিশু ইউরোলজির ক্ষেত্রে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। দীর্ঘ অভিজ্ঞতা ও আধুনিক চিকিৎসা জ্ঞানের সমন্বয়ে তিনি অসংখ্য জটিল অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী-তে কর্মরত থেকে শিশুদের জন্য বিশেষায়িত সার্জারি সেবা প্রদান করছেন। গবেষণা ও প্রমাণভিত্তিক চিকিৎসার প্রতি তাঁর আগ্রহ তাঁকে একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক হিসেবে আলাদা পরিচিতি দিয়েছে।

ডাঃ আবদুল্লাহ-আল-মামুন একজন নিবেদিতপ্রাণ ও দক্ষ পেডিয়াট্রিশিয়ান ও পেডিয়াট্রিক সার্জন। তার সেবা গুলো হলো-

  • পেডিয়াট্রিক সার্জারি, 
  • পেডিয়াট্রিক ইউরোলজি, 
  • নবজাতক সার্জারি, 
  • পেডিয়াট্রিক কোলোরেক্টাল সার্জারি, 
  • পেডিয়াট্রিক টিউমার সার্জারি, 
  • পেডিয়াট্রিক নিউরোসার্জারি, 
  • পেডিয়াট্রিক ল্যাপারোস্কোপি 
  • পেডিয়াট্রিক সিস্টোস্কোপি, 
  • জন্মগত অস্বাভাবিকতার জন্য কসমেটিক সার্জারি ইত্যাদি 

উপরে উল্লেখিত বিষয় সমূহে  বিশাল অভিজ্ঞতা রয়েছে এবং আল্লাহর রহমতে তিনি তাঁর অভিজ্ঞতা ও অসাধারণ দক্ষতার মাধ্যমে শত শত সফল অপারেশন সম্পন্ন করেছেন। চলমান গবেষণা এবং প্রমাণ-ভিত্তিক চিকিৎসা অনুশীলনের মাধ্যমে তিনি শিশুদের সর্বোত্তম অস্ত্রোপচার সেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

শিশু সেবায় রাজশাহী মেডিকেল কলেজ 

রাজশাহী মেডিকেল কলেজ বা (রামেক) রাজশাহী শহরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী সরকারি মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠান। এই  মেডিকেল রাজশাহী সহ পার্শ্ববর্তী এলাকার জরুরি সেবায় বিশাল বড় ভূমিকা রেখে আসছে যুগের পর যুগ। মানুষকে উন্নত মানের চিকিৎসা, মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া এবং স্বাস্থ্যসেবা ও গবেষণার মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়নে এর অবদান রয়েছে। তাছাড়া রাজশাহী মেডিকেলে জরুরি সেবা সহ  রোগ নির্ণয় এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা দেওয়া হয়। 

রাজশাহী মেডিকেল (RMC / RMCH) শিশু বিভাগ (Department of Paediatrics) বেশ কিছু ইউনিট ও বিভাগে বিভক্ত।

কিছু উল্লেখযোগ্য তথ্য:

  • শিশুবিভাগে অন্তর্ভুক্ত ইউনিটগুলির মধ্যে রয়েছে: Neonatal ward, Nephrology Corner, Leukaemia corner, Malnutrition Block, Isolation Room, Diarrhoea Block, এবং Procedure (চিকিৎসা প্রক্রিয়া) ইউনিট
  • হাসপাতালের ওয়ার্ড শিশু বিভাগে ব্যবহার হয়।
  • বিভাগটি রোগ নির্ণয় ও চিকিৎসার পাশাপাশি শিক্ষাগত ও গবেষণাসহ বিভাগের কর্মকাণ্ড পরিচালনা করে।
  • এটি রোগীদের জন্য জরুরি বিভাগে তাৎক্ষণিক চিকিৎসা সুবিধা প্রদান করে এবং বহির্বিভাগে বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। 

শিশু বিশেষজ্ঞ বলতে কি বুঝায়?  

শিশু বিশেষজ্ঞ হলেন যারা নবজাতক থেকে শুরু করে কিশোর বয়স পর্যন্ত শিশুদের শারীরিক বৃদ্ধি, পুষ্টি, বিকাশ,  এবং আঘাত ও বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা দিয়ে থাকেন। একজন    শিশু বিশেষজ্ঞ মূলত  জন্মের পর থেকে ১৮-২১ বছর বয়স পর্যন্ত শিশু, কিশোর ও তরুণদের প্রাথমিক ও বিশেষ যত্ন প্রদান করে থাকেন। 

শিশু বিশেষজ্ঞ ডাক্তারকে পেডিয়াট্রিশিয়ান বলা হয়। 

একজন অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞের প্রয়োজনীয়তা

প্রতেকটি পরিবারে শিশু একটি অমূল্য সম্পদ। একজন শিশুর সুস্থ্য স্বাভাবিকভাবে বেড়ে উঠা অন্যতম একটি জরুরি বিষয়, আর এই শিশুর সঠিক বিকাশ ও নিরোগ স্বাস্থ্যের জন্য  নিয়মিত চিকিৎসা এবং পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • শিশুদের অনেক সময় সাধারন জ্বর বা ঠান্ডা লাগা জটিল কোন রোগের কারনে হতে পারে। তাই সব স্ময় সচেতন থাকা এবং একজন শিশু বিশেষজ্ঞ দেখিয়ে নেওয়া উচিত। যেন সঠিক সময় সঠিক রোগ নির্ণয় করা যায়। 
  • শিশুর জন্মের পর পর হঠাৎ করে অসুস্থ্য হতে পারে, এমতাবস্থায় একজন বিশেষজ্ঞ শিশু ডাক্তার জরুরি। 
  • শিশুর বয়স, ওজন, উচ্চতা ও বৃদ্ধির ধারা নিয়মিত পর্যবেক্ষণ করে একজন অভিজ্ঞ ডাক্তার দীর্ঘমেয়াদি স্বাস্থ্য পরিকল্পনা তৈরি করতে পারেন।
  • শিশুর সঠিক খাদ্যাভ্যাস, ঘুম, মানসিক স্বাস্থ্য ও পড়াশোনার ভারসাম্য বজায় রাখতে অভিজ্ঞ ডাক্তার পরামর্শ দেন। এতে অভিভাবকগণ সচেতন হতে পারেন। 
কেন যাবেন ডাঃ আবদুল্লাহ আল মামুনের স্যারের কাছে?
  • নবজাতক, শিশু সার্জারি ও শিশু ইউরোলজিতে উচ্চতর ডিগ্রি (এমএস, এমআরসিএস) অর্জন করেছেন।
  • জটিল ও চ্যালেঞ্জিং শত শত অস্ত্রোপাচার সফলভাবে সম্পন্ন করেছেন।
  • সর্বশেষ বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা প্রদান করেন।
  • শিশুদের জন্য আলাদা চিকিৎসা পদ্ধতি প্রয়োগে অত্যন্ত যত্নবান ও মনোযোগী।
  • অভিভাবক ও রোগীর আস্থা অর্জনই তাঁর মূল লক্ষ্য।
  • বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত থেকে সহজেই সেবা পাওয়া যায়।

চেম্বার

চেম্বার নং ১চেম্বার নং ২
পপুলার ডায়াগস্টিক সেন্টাররুম নং- ৯২২, ৯ম তলা, ভবন-১
হোল্ডিং নং-৬১৭, লক্ষীপুর, রাজশাহীপ্রতিদিন দুপুর ৩টা থেকে রাত্রী ৮টা।মোবাইলঃ 01623-38-1973
শিশু সার্জারী সেন্টার
রাজশাহী জেনারেল হাসপাতাল
ঝাউতলা মোড়, লক্ষীপুর, রাজশাহীমোবাইলঃ 01623-38-1973

শেয়ার করুন:

চেম্বার

পপুলার ডায়াগনস্টিক সেন্টার

রুম নং- ৯২২, ৯ম তলা, ভবন-১
হোল্ডিং নং-৬১৭, লক্ষীপুর, রাজশাহী
প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত্রী ৮টা।

শিশু সার্জারী সেন্টার

রাজশাহী জেনারেল হাসপাতাল
ঝাউতলা মোড়, লক্ষীপুর, রাজশাহী